চন্দনাইশ আ.লীগের সভাপতিসহ ৬ আসামীর জামিন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ :  চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর দায়ের করা মামলায় সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ ৬ আসমী হাইকোট থেকে জামিন লাভ করেছেন।

গতকাল ৬ নভেম্বর উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত চৌধুরী, আমিন মোহাম্মদ সাইফুদ্দীন, শওকত হোসেন, শ্রমিক লীগ নেতা মো. ইউনুস, ছাত্রলীগ নেতা মো. মামুনসহ গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মিপতাহ উদ্দিন চৌধুরী ও জাফর আহমদ চৌধুরী’র আদালতে আগাম জামিনের আবেদনে জামিন লাভ করেন।

উল্লেখ্য যে, গত ২৬ অক্টোবর উপজেলা সদরে আ’লীগের সভাপতি-সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরীসহ প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়।

সে ঘটনায় ১ দিন পর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু বাদী হয়ে উপজেলা আ’লীগের সভাপতিসহ ৬ জনের নাম দিয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অবশেষে গতকাল সোমবার আসামীগণ হাইকোটে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামীদের জামিন দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞ আইনজীবী এড. সোহেল রানা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.