গাছবাড়ীয়া স্কুলের শতবর্ষ উদযাপন পরিষদের সভা

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশঃ চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্টান গাছবাড়ীয়া স্কুলের শতবর্ষ পুর্তি উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামী ২২,২৩,২৪ ডিসেম্বর ৩দিন ব্যাপী অনুষ্টানমালাকে সফল করতে আজ ১১ নভেম্বর শনিবার বিকালে পরিষদের এক সভা ড.শাহাদাত হোসেনের সভাপতিত্বে স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয়।

এতে আলোচনায় অংশ নেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রিহ্যাব নেতা আবদুল কৈয়ুম চৌধুরী, চেয়ারম্যান মজিবুর রহমান, আহমদুর রহমান,মাহবুবুর রহমান চৌধুরী,হেলাল উদ্দীন চৌধুরী, অধ্যাপক তৈয়বুর রহমান, অধ্যাপক আজম খান, মোরশেদুল আলম, মো.জাহেদ, কমর উদ্দীন, কাজী আকবর, ফরিদুল ইসলাম চৌধুরী, সরওয়ার আহছান, আমজাদ হোসেন চৌধুরীসহ প্রাক্তণ শিক্ষার্থী পরিষদের নেতৃবৃন্দ।

সভায় আগামী শুক্রবার প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ইতিমধ্যে অর্ধসহস্রাধিক শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন করার পাশাপাশি ম্যাগাজিন ও অন্যান্য কাজ এগিয়ে চলছে বলে জানানো হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.