নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচী পালন করা হয়।
আজ শনিবার ১১ নভেম্বর বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলার বাদামতল এলাকায় অনুষ্টানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্টাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়কগুলি পদক্ষিণ করে বাদামতল চত্ত্বরে এক আলোচনা সভা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ তৌহিদুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এ এস এম মুছা তসলিম ও মোঃ মুরিদুল আলম মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন, আ’লীগ নেতা জাকের হোসেন চৌধুরী, আ’লীগ নেতা রাশেদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সুজন,উপজেলা যুবলীগ নেতা ওবাইদুল করিম চৌধুরী বাহাদুর, হেলাল উদ্দীন চৌধুরী, মো.শাহজান, আমিনুল ইসলাম কায়সার, আজিজুর রহমান আরজু, লোকমান হাকিম, ফোরক আহমদ, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ। এদিকে পৌরসভা যুবলীগের উদ্যোগে একই ভাবে জোয়ারা রাস্তার মাথা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম কায়সার, সাইফুল ইসলাম শিপন, ফোরক আহম্মদ, আজিজুর রহমান আরজু, মাঈনুদ্দিন, লোকমান হাকিম, শেখ হেলাল উদ্দিন, এম. লোকমান হাকিম, মুফিজুল আলম, মোহাম্মদ হোসেন, কৃষ্ণ চক্রবর্তী, আনসারুল হক, রবিউল হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, আবদুল হাকিম, আরফাতুর রহমান রাশেদ, জামশেদ মোঃ গউস রিকন, আ ন ম হাসান চৌধুরী, আমির হোসেন, বদিউল আলম, মোঃ ইসমাইল, লোকমান হাকিম, মুফিজুর রহমান মুন্না, ওসমান মেম্বার, নজরুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, আজিজ আহমেদ এলিন, জিল্লুর রহমান, কামাল উদ্দিন হেলাল, আবু তাহের, কাজি খোরশেদ আলম, আনোয়ার হোসেন, এস.আই মামুন, আবু সৈয়দ, মেজবাহ উদ্দিন ভুট্টো, নুরুল ইসলাম রানা, শাখাওয়াত টিপু, আবদুল্লাহ আল মামুন, আবদুর রহমান, আবুল কালাম, মোঃ সায়েম, শহিদুর রহমান টিটু, জাহাঙ্গির আলম, বন্ধন বড়ুয়া, সাজ্জাত ইমরান সাইফু, দক্ষিন জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মানিক ।
