স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

0

নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ :  স্বপ্নবিলাস বিদ্যানিকেতন গ্রামের দরিদ্র-অসহায়, পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মানোয়ন্ননের লক্ষ্যে পরিচালিত একটি ভিন্নধর্মী সেবামূলক শিক্ষাপ্রতিষ্টান।

স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে পি ই সি পরীক্ষার্থী দের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণসহ অভিভাবক সমাবেশ শুক্রবার ১০ নভেম্বর সকাল ১০ টায় চন্দনাইশ উত্তর বরকল হলি প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে । প্রতিষ্ঠানের শিক্ষক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আবুল কাশেম ইউনুছ ও প্রধান অালোচক শিক্ষক ফরহাদ হোসেন, বিশেষ অতিথি সিটিনিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক গোলাম সরওয়ার।

অনুষ্ঠানে বক্তরা বলেন, শিক্ষা ছাড়া আদর্শিক সমাজ গঠন সম্ভব নয়, দেশ ও জাতির মেরুদন্ড হলো শিক্ষা ।সুন্দর একটা সমাজব্যবস্থা তথা একটি সুন্দর ও সুখীসমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে শিক্ষার মানোয়ন্ননের কোন বিকল্প নেই। ছেলে মেয়ে কে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হলে অভিভাবকদের অারো বেশি সচেতন হতে হবে। শিক্ষার্থীদের কে জীবনের কাঙ্খিত লক্ষ্যে পোঁছাতে হলে হতে হবে অদম্য পরিশ্রমী। পরীক্ষায় পাশের লক্ষ্যে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন মুখস্থ করার মনমানসিকতা পরিবর্তন করতে হবে শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটু, মনির, শহিদ, হাফেজ মহিউদ্দিন, অানিস, এনাম, বাপ্পু, সাগর, মো: মারুফ, করিম, তপু, সুমাইয়া, নাইমা, তাজিন, ফরহাদ, টিপু, জিফাদ, শাওন, সাইফুদ্দীনসহ স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ । অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা ও সকলের দীর্ঘায়ু কামনা করে হাফেজ মহিউদ্দিন মোনাজাত পরিচালনা করেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.