পুরো দলের সঙ্গে মাশরাফীরও জরিমানা!

0

খেলাধুলা,সিটিনিউজ :: ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের হিসাব জমিয়ে তোলার পর জরিমানার মুখে পড়েছে রংপুর রাইডার্স। পুরো দলের সঙ্গে অধিনায়ক মাশরাফী বিন মুর্তজাকে গুনতে হচ্ছে জরিমানা।

অবশ্য রংপুর ও মাশরাফীর জরিমানা কোন অখেলোয়াড়সুলভ আচরণের কারণে নয়। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে তাদের। মঙ্গলবার রাতের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে পারেননি মাশরাফী। রংপুরের ঘাটতি ছিল দুই ওভার। এমনকি ম্যাচের পরিস্থিতি বিবেচনায় নেয়ার পরও ঘাটতিটা জরিমানায় পড়ার মতই বলে নির্ধারিত হয়েছে।

রংপুরের অধিনায়ক হিসেবে মাশরাফীর ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর দলের অন্য সদস্যদের জরিমানা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ। ম্যাচ শেষে মাঠ আম্পায়ারদের অভিযোগ দায়েরের পর মাশরাফী দায় স্বীকার করে নেন। তাতে আর ম্যাচ রেফারির সামনে আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

চলতি আসরে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনও। তবে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে জরিমানায় পড়া খেলোয়াড়ের তালিকাটা আরও লম্বা। আইকনদের মধ্যে তামিম, সাব্বির ও সাকিব আছেন এ কারণে শাস্তি পাওয়ার তালিকায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.