রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন রাষ্ট্রপতি!

0

সিটিনিউজ ডেস্ক :: মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী রবিবার (২৬ নভেম্বর) বিকালে আবদুল হামিদ ঢাকা থেকে কক্সবাজারে যাবেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে। জানা গেছে, রোহিঙ্গা শিবিরে গিয়ে রাষ্ট্রপতি ওই দিন শরণার্থীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে গত ৩ মাসে পালিয়ে আসা ৬ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারাও কক্সবাজার ঘুরে এসেছেন।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাপ পরিদর্শন ছাড়াও আগামী সোমবার কক্সবাজারে রাষ্ট্রপতি ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের ‘মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সসারসাইজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.