‘নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের সময় হয়নি’

0

সিটিনিউজ ডেস্ক :: সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান শেষে কবিতা খানম এ কথা করেন।

নির্বাচন কমিশনার আরো বলেন, জাতীয় নির্বাচনের এখনো অনেক দেরি। নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আগামী জাতীয় নির্বাচনে মফস্বল এলাকার আসন না কমিয়ে জনসংখ্যার ভিত্তিতে শহর এলাকার আসনের সীমানা নির্ধারণের বিষয়ে কমিশনের কাজ চলছে।

‘না’ ভোটের বিধান চালু করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্য মতামত নিয়ে একটি সেল কাজ করছে। তাদের মতামত ও সুপারিশগুলো কমিশনের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.