বাঁশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

0

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠানে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের শপথ নিতে হবে। প্রত্যেক মানুষকে নৈতিকতার মধ্য দিয়ে দেশের উন্নয়নের জন্য আন্তরিকতার সহিত কাজ করতে হবে। সকলকে সৎভাবে অর্থ উপার্জনের মন-মানসিকতা সৃষ্টি করতে পারলে তবেই দুর্নীতি মূক্ত হবে। আমরা এই দিবসে শপথ নিই, নিজ নিজ কাজের প্রতি আন্তরিক হব, আমরা দুর্নীতি মুক্ত থাকব। আমাদের শপথ বাক্য হবে, সবাই মিলে গড়ব দেশ – দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে ও বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানমালা মানব বন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। মানব বন্ধন উদ্বোধন করেন, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মানব বন্ধনে অংশনেন উপজেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সততা সংঘের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুশীল সমাজের নাগরিকসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২য় পর্বে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন,কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান নিয়াজী, মহিলা বিষয়ক কর্মকর্তা, শাকেরা শরীফ, মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোরশেদুল আলম, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অসিত সেন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য, সাংবাদিক অনুপম কুমার অভি,শিক্ষিকা সুপ্রিয়া বড়ুয়া।

বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী অনুষ্ঠান শেষে, উপস্থিত সরকারি বেসরকারি কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থী সহ, বিভিন্ন পেশার নারী পুরুষদেরকে হাত তুলে দুর্নীতিবিরোধী শ্লোগান দেন। এদিকে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও প্রধান সড়কে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে, শ্লোগান সম্বলিত পোষ্টার সাঁটানো হয়েছে- আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা, আসুন দুর্নীতিকে প্রতিহত করি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.