সীতাকুণ্ডে বাসের ধাক্কায় নিহত ১

0

সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাসেম জুট মিলস (লালবেগ) এলাকায় বাসের ধাক্কায় মমতা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত মমতা সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মো. ইদ্রিস আলমের স্ত্রী।

আজ সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসাইন জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস

মমতা বেগমকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.