চন্দনাইশ ইউসিবিএল’র ১৭৪ তম শাখা উদ্বোধন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : ইউসিবিএল’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে প্রতি বছর ১০টি করে শাখা প্রতিষ্টার মধ্য দিয়ে মানুষের দৌড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌছানো হচ্ছে। প্রতিটি জেলায় এটিএম বুথ চালু করার লক্ষে ব্যাপক কাজ করে যাচ্ছে।

ইতিমধ্যে ১’শত ৭২টি এটিএম বুথ চালু করা হয়েছে। আগামী বছরের মধ্যে ৩০০টি এটিএম বুথ চালু হবে। তথ্য প্রযুক্তির যুগে ইউসিবিএল এসএমএস ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। জানুয়ারিতে এসএমএস এজেন্ট ব্যাংকিং চালু হবে। ঢাকা-চট্টগ্রামে সমৃদ্ধশালী ব্যাংক সার্ভিস দিয়ে যাচ্ছে ইউসিবিএল। আমদানি রপ্তানীসহ বৈদেশিক মুদ্রা ২৪ ঘণ্টার প্রাইভেট সেক্টরে ইউসিবিএল এগিয়ে।

রবিবার ২৪ ডিসেম্বর সকালে ইউসিবিএল’র ১৭৪ তম শাখা চন্দনাইশ গাছবাড়ীয়া এলাকায় উদ্বোধন উপলক্ষে বাছুরা শপিং সেন্টারে ৩য় তলায় এক সভা ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিলের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ইউসিবিএল’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জোনাল হেড উপ-ব্যবস্থাপক আবদুল জব্বার চৌধুরী, আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, মো.লোকমান হাকিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.