উদ্বোধনের একমাসেও আগ্রাবাদ এক্সেস রোডের কাজ শুরু হয়নি
গোলাম সরওয়ার : বর্তমান সরকার ২য় মেয়াদের ক্ষমতায় আসার প্রায় চার বছর সময় শেষ হতে চললেও চট্টগ্রামের উন্নয়ন ইস্যু নিয়ে এখনো এক টেবিলে বসতে পারেননি জনগনের ভোটে নির্বাচিত মেয়র বা এমপি। সমন্বিত কোন প্রচেষ্টা না থাকায় থমকে আছে নগরীর সকল উন্নয়ন কর্মকান্ড। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। নগরীর উন্নয়ন কর্মকান্ড থমকে পড়েছে। আগ্রাবাদ এক্সেস রোডের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাসির উদ্দিন। একমাস অতিবাহিত হলেও এখনও কাজ শুরুই হয়নি।
নিজেদের পারস্পরিক দ্বন্ধের কারনে চট্টগ্রামের উন্নয়নে নেওয়া সরকারের বিভিন্ন প্রকল্পগুলো বাঁধাগ্রস্থ হচ্ছে। আর এতে করে দুর্ভোগে পড়েছেন প্রায় ৬০ লাখ নগরবাসী। সক প্রকল্পগুলো নিয়ে স্থানীয় মন্ত্রী, এমপি, মেয়র সিডিএ চেয়ারম্যান, ওয়াসার এমডি সহ উন্নয়ন সংস্থাগুলোর প্রধানদের মধ্যে বিরোধ থাকায় এগুলোর সুফল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের একলা চলো নীতির কারনে সুফলের পরিবর্তে দুর্ভোগ পোয়াচ্ছেন নগরবাসী। গনপূর্তমন্ত্রী বলেছেন, বড় প্রকল্পগুলো মন্ত্রিসভা থেকে অনুমোদিত।
তাই আলাদাভাবে বসার প্রয়োজন নেই। মেয়র বলেছেন, মন্ত্রনালয়ের পরিপত্রের বাইরে গিয়ে বসার সুযোগ নেই। এমপি জিয়াউদ্দিন বাবলু বলেছেন, নিজেদের দ্বন্ধের কারনে আমরা একসাথে বসতে পারিনি। এমপি লতিফ বলেছেন, ফলপ্রসু কিছু হবেনা বরং মুখরোচক আলোচনা হবে। সিডিএর চেয়ারম্যান বলেছেন বড় প্রকল্পের কাজ শুরুর আগে মন্ত্রি-এমপিদের সাথে বসবো।
