আজ খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসব : শুভ বড়দিন

0

নিজস্ব প্রতিনিধি :  আজ সোমবার শুভ বড়দিন খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা। বহুবর্ণ আলোকসজ্জায় সেজেছে গির্জা, গৃহ আর অভিজাত হোটেলগুলো। সাজানো হয়েছে গোশালা, ক্রিসমাস ট্রি।

আজ ২৫ ডিসেম্বর, শুভ বড় দিন। পাপীকে নয়, ঘৃণা করো পাপকে- এই আহ্বান নিয়ে যিশুখ্রিষ্ট এদিন আসেন এই পৃথিবীতে। তাই খ্রিষ্টান সমপ্রদায় নানা আনুষ্ঠানিকতায় পালন করছেন এই উত্সব। আজ প্রভাতে গির্জায় বিশেষ প্রার্থনা (খ্রিষ্টযোগ) হবে। ধর্মীয় গান, কীর্তন, অতিথি আপ্যায়ন আর পরমানন্দে দিনটি উদযাপিত হবে। আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন, বেসরকারি টিভি ও রেডিও দিবসের তাত্পর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান সমপ্রচার করছে।

সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সমপ্রদায় পৃথক বাণীতে খ্রিষ্টান সমপ্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.