শপথ নিলেন ৩ জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক :: বছরের শুরুতে বর্তমান মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন ৩ জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। এর মধ্য একজন প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার ও লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। আর রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুপুর আড়াইটা নাগাদ গাড়ি পাঠানো হয় হবু মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়িতে।

বেলা সাড়ে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। পরে বেলা ৪টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে আসেন সংসদ সদস্য কাজী কেরামত আলী।

মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আসেন ৪টা ৫০ মিনিটে। সব শেষে বঙ্গভবনে আসেন প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। তিনি বেলা ৪টা ৫৫ মিনিটে পৌঁছান বঙ্গভবনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.