ফটিকছড়ির শীতার্ত মানুষের মধ্যে সাদীর কম্বল বিতরণ

0

চট্টগ্রাম অফিস:: ফটিছড়ির শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন সমাজ সেবক, রাজনীতিবিদ সাদাত আনোয়ার সাদী। গত ১জানুয়ারী নববর্ষের দিন ফটিকছড়ির ভূজপুর ইউনিয়ন পরিষদ ও নারায়নহাট ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ৭শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন সাদাত আনোয়ার সাদী।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ন হাট ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, আওয়ামীলীগ নেতা আশীষ কান্তি দে, বিকাশ নন্দী, যুবলীগ সভাপতি মোহাম্মদ মুছা, ভূঁজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউপি সদস্যা রূপসী বনিক অন্তরা, ছাত্রনেতা হাসানুল করিম রাসেল, যুবলীগ আহ্বায়ক ইলিয়াছ তালুকদার, মাসুদ রানা, জসীম উদ্দিন বাঘা, টিপু চৌধুরীসহ দুই ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগেও উপজেলার ফটিকছড়ি পৌরসভা, সুয়াবিল,ধর্মপুর, জাফত নগর, আব্দুল্লাহ পুর ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

রাজনীতিবিদ সাদী বলেন,পর্যায়ক্রমে ফটিকছড়ির প্রত্যেকটি ইউনিয়নের শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.