মোহাম্মদ ইসহাক মিয়ার ইন্তেকাল

0

সিটি নিউজ বিডিঃ চট্টগ্রামের সংবাদপত্র বিপনন ব্যবসার পথিকৃৎ, সিমেন্ট–আয়রণ স্টিল ব্যবসার অগ্রদূত মোহাম্মদ ইসহাক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে-রাজেউন)। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও লিভার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। চন্দনাইশ উপজেলার হাশিমপুর নিবাসী মোহাম্মদ ইসহাক স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদে আছর বাকলিয়া বড় কবরস্থানের পাশে মজিদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ।

তার মামাতো ভাই আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার তাকে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। মোহাম্মদ ইসহাক ঢাকা হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান ছিলেন।

নগরীর দুই নম্বর গেইটস্থ নজরুল ট্রেডিং এর সত্তাধিকারী ইসহাক মিয়ার ইন্তেকালে ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ নিউজপেপার এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মো. ইব্রবাহিমসহ নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.