সকালে বসানো হল পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

0

সিটি নিউজ ডেস্কঃ প্রবল স্রোত ও দিনের আলো কমে যাওয়ায় গতকাল বসানো সম্ভব না হলেও  আজ সকালে বসানো হল পদ্মা সেতুর ২য় স্প্যান। পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নং পিলারের ওপর বসিয়ে দেয়ে হয়েছে। আজ রবিবার(২৮ জানুয়ারী) সকাল সাড়ে ৮টায় স্প্যানটি পিলারের ওপর বসিয়ে দেয়া হয়। শনিবার থেকে স্প্যানটি পিলারের উপর বসানোর কাজ শুরু হলেও সন্ধ্যা ঘনিয়ে আসা ও স্রোতের কারনে বসানোর কাজ স্থগিত রাখা হয়। পরে আজ বেলা উঠতেই স্প্যানের কাজ শুরু হয়।

আজ সকাল সাড়ে ৮ টায় ৭বি নম্বর বিশাল স্প্যানটি পিলারের ওপর নেয়া হয়।  বেয়ারিং ও অস্থায়ী কাঠামোর সাথে এটি সেট করা হচ্ছে। তবে ৩৮ নম্বর খুঁটিতে স্থাপন করা ৭এ নম্বর প্রথম স্প্যানের সাথের ওয়েল্ডিং করার পর এই অস্থায়ী কাঠামো সরিয়ে নেয়া হবে।

দায়িত্বশীল প্রকৌশলীরা সাংবাদিকদের জানান,  স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দিলেও ক্র্যান দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, পুরোপুরি ভার দেয়া হয়নি। প্রথম স্প্যানের মতই আনুষাঙ্গিক কাজ শেষ হওয়ার পর ক্রেনটি সরিয়ে নেয়া হবে। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি পিলারের উপর লেগে যাওয়ার পর পদ্মা সেতু ৩০০ মিটার দৃশ্যমান হবে।

প্রথম স্প্যানটি বসেছিল গত ৩০ সেপ্টেম্বর। তাই প্রায় ৪ মাস পর দ্বিতীয় স্প্যান বসলো। তবে এখন থেকে প্রতিমাসেই একাধিক স্প্যান বসানো সম্ভব হবে বলে দায়িত্বশীলরা মনে করছেন।

তবে এবারে স্প্যান বসানো নিয়ে কোন আনুষ্ঠানিকতা ছিল না। প্রকৌশলীরা বলেছেন, প্রথম স্প্যান বসানোর সময় আনুষ্ঠানিকতা ছিল। এখন ঘন ঘনই স্প্যান বসবে। আনুষ্ঠানিকতা আর হবে না।প্রতি মাসেই ২/৩টি করে স্প্যান বসানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.