সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার রায় লিখে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।এর প্রস্তুতি হিসেবে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টায় দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে প্রায় ১হাজার ২শত এর কাছাকাছি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় রিজভী বলেন,ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল কোথায়? অবিলম্বে সোহেলের খোঁজ দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থার প্রতি আহ্বান রইল। কোথায় আছে সোহেল?
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন বিশেষ আদালতের জজ ড. আখতারুজ্জামান। এ মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এ রায়ের দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঢাকায় ‘দাঁড়িয়ে বা বসে’ মিছিল নিষিদ্ধ করেছেন। সাতে কোন ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লাঠি বহনও নিষিদ্ধ করেছে ডিএমপি।
