বোয়ালখালীতে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি

0

বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজঃঃ  বোয়ালখালীতে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতা-কর্মীরা। গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মহসনি খান তরুন(৬০), রোকন উদ্দনি(২৫), জামাল উদ্দিন(২৬), নুর নবী(৪০), মো.বাচা(৩৫) ও আবুল মনছুর(৩৬)।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি নেতাকর্মীরা জানান, দিনে ও রাতে বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে পুলিশ। ফলে পুলিশি অভিযানের অহেতুক ঝামেলা এড়াতে বাড়িঘর ছেড়ে গা ঢাকা দিয়েছেন তারা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা জানান, নাশকতা মামলায় উপজেলা বিএনপি’র ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.