সীতাকুন্ডে যুবকের পেট থেকে ইয়াবা উদ্ধার

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ডঃঃ  সীতাকুণ্ডে মো. জাকারিয়া নামে এক যুবকের পেট থেকে দেড় লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আউলিয়া হাইওয়ে থানার পুলিশ। পুলিশ মোঃ জাকারিয়া (৩৫) কে গ্রেফতার করে মডেল থানায় হস্থান্তর করা হয়।

হাইওয়ে পুলশ জানায় আজ শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার সময় হাইওয়ে থানার এসআই মহিউদ্দিন এর নেতৃত্বে পুলিশ উপজেলার পাক্কা মসজিদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট এ তল্লশি অভিযান চালায়।

চেক পোস্টের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় সন্দেহজনকভাবে জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার পেটে ইয়াবা ট্যাবলেট আছে। তাকে হাইওয়ে থানায় নিয়ে গিয়ে বিশেষ পদ্ধতিতে পায়ু পথে পেট থেকে কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ১০ টি প্যাকেট বের করা হয়।

এতে মোট পাঁচশত পিস ইয়াবা পাওয়া যায়। আটক জাকারিয়া কক্সবাজার জেলার, টেকনাফ থানার, নীলা পশ্চিম পানখালী গ্রামের হোসেন মেম্বার বাড়ির আবুল হোসেনের পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। তাকে মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.