বিএনপির যৌথ সভা ডাকা হয়েছে আজ

0

সিটি নিউজ ডেস্কঃঃ  বিএনপির স্থায়ী কমিটি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে বিএনপির ভাইস চেয়ারম্যান,চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের নিয়ে আজ শনিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বৈঠকে বসবে।

বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ সকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

একই মামলায় কারাদণ্ড পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

রায় ঘোষণার পর রাতে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, ‘গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ তিনি বর্তমানে লন্ডনে নির্বাসনে রয়েছেন।

তিনিও একই অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিষ্ময় প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.