সিটি নিউজ ডেস্কঃঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রেস কনফারেন্স করবেন। গণভবনে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী ) বিকেল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতালি ও ভ্যাটিকান সিটিতে সরকারি সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানিয়েছেন।
চার দিনের সফরকালে শেখ হাসিনা রোমের হোটেল পার্ক দ্য প্রিনসিপি গ্র্যান্ডে অবস্থান করেন। সেখানে পোপ প্রান্সিস ছাড়াও ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন তিনি।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট ফাউসন হোউংবোর আমন্ত্রণে রোমে সংস্থাটির ৪১তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে এবং পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফরে গত ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকা ছাড়েন।
সেদিন সন্ধ্যায় রোমে পৌঁছান প্রধানমন্ত্রী। রোম থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দেড় দিনের যাত্রাবিরতি করেন। আবুধাবীর হোটেল সাংগ্রিলাতে তিনি অবস্থান করেন। গত ১৭ ফেব্রুয়ারি রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
