বাকলিয়ায় আগুনে পুড়ল দুইশ ঘরঃ ক্ষতি ১০ লাখ টাকা

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় আগুনে তিনটি কলোনির প্রায় দুইশতাধিক কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে।

আগুন লাগার খবর পাবার সাথে সাথে ফায়ার ‍সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশনের ১০টি গাড়ি পৌঁছে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস সুত্র জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.