চন্দনাইশে অবাধে চলছে কোচিং বাণিজ্য

0

চন্দনাইশ প্রতিনিধি, সিটি নিউজঃঃ  চন্দনাইশে সরকারি আদেশ অমান্য করে অবাধে চলছে কোচিং সেন্টার বাণিজ্য। প্রশাসনের নাকের ডগায় কোচিং সেন্টারগুলো চালালেও প্রশাসন এ ব্যাপারে কোন রকম আইনগত পদক্ষেপ গ্রহন করছেন না।

এসএসসি পরীক্ষা চলাকালিন প্রশ্নপত্র ফাঁসরোধে সারা দেশে সরকার কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। সরকারী নির্দেশের তোয়াক্কা না করে চন্দনাইশে সদর এলাকাসহ বিভিন্ন এলাকায় থাকা কোচিং সেন্টার গুলো স্থান পরিবর্তন করে কৌশলে চালিয়ে যাচ্ছে কোচিং বাণিজ্য।

সরকারি নির্দেশের পর বিভিন্ন অলি গলিতে নতুন কৌশলে শিক্ষার্থীদের কোচিং এ পড়াচ্ছেন কিছু শিক্ষক। চন্দনাইশে গেরিলা স্টাইলে কোচিং বাণিজ্য চলছে অবাধে। সংশ্লিষ্টদের মতে শিক্ষায় নৈরাজ্য, অনিয়ম, দুর্নীতির জন্য এক শ্রেণির শিক্ষকসমাজ দায়ী।

যার কারণে নৈতিক শিক্ষা নিয়ে বের হতে পারছে না শিক্ষার্থীরা। দেশে আইন আছে, বাস্তবায়ন হয় ঠিকই। কিন্তু মনিটরিং না থাকার কারণে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। প্রতিনিয়ত প্রশ্নপত্র ফাঁস এর বিরল দৃষ্টান্ত চোখে পড়ছে।

চন্দনাইশে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোচিং সেন্টারগুলো তাদের স্থান পরিবর্তন করে কারও বাসায়, কারও বারান্দায় বা কারও ছাদে কোচিং বার্ণিজ্য চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান বলেছেন, এস.এস.সি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারিভাবে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.