সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করেছে। এসময় তিনি কার্যালয় থেকে বাইরে বের হচ্ছিলেন।
পুলিশ জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই আলালকে আটক করা হয়েছে। কি কারণে বা কোন অভিযোগে বিএনপির এই নেতাকে আটক করা হয়েছে সে সম্পর্কে পরে জানানো হবে।
এর আগে আজ সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। জলকামান থেকে নীল পানি নিক্ষেপ, লাঠিচার্য ও ধর পাকড়ের কারণে কর্মসূচিতে দাঁড়াতেই পারেননি বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে অন্তত ৩০ জন নেতাকর্মী আটক হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
