কথিত ”মেহমানের ”খোঁজে সাংবাদিকের ঘরে পুলিশের তল্লাশি

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে কথিত ” মেহমানের ” খোঁজে গভীর রাতে এক সাংবাদিকের ঘরে তল্লাসী চালিয়েছে পুলিশ! সেই মেহমান নামক আসামী না পেয়ে পুলিশ হতাশ হয়ে ফিরে যায়।
উপজেলার মাদামবিবির হাটস্থ জাহানাবাদ গ্রামের প্রবীণ সাংবাদিক ও সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হকের বসত ঘরে সোমবার দিবাগত রাত ২ টার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক মাহমুদুল হক গভীর রাতে ঘরের কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখতে পান তার ঘরের সামনে একদল পুলিশ দাঁড়িয়ে আছে। এ সীতাকুণ্ড মডেল থানার এসআই ইকবালের নের্তৃতে পুলিশদল ঘরে প্রবেশ করে।এসআই ইকবাল সাংবাদিক মাহমুদুল হককে দেখে ” থ ” হয়ে যান।
তিনি এ ঘর মাহমুদুল হকের ঘর বলে জানতেন না বলে জানান। এরপর মাহমুদুল হক এতরাতে তার ঘরে পুলিশ কেন জানতে চাইলে এসআই ইকবাল জানান, এই ঘরে একজন ” মেহমান” (আসামী)  আছে। আমরা তাকে আটকের জন্য এসেছি।
মাহমুদুল পুলিশকে পুরো ঘরে তল্লাসী করতে বল্লে পুলিশ সব রুমে প্রবেশ করে তল্লাসী করে কথিত সেই   ” মেহমান ” (আসামী) কে খুঁজে পাই না। এসময় এসআই ইকবাল দু:খ প্রকাশ করে বলেন, এটি অনাকাংখিত ঘটনা। আসলে সোর্স আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছে। কথিত সেই ” মেহমান” (আসামী) কে তা সাংবাদিক মাহমুদুল হকও পুলিশের কাছ থেকে জানতে চাননি, পুলিশও নাম বলেননি।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.