খালেদা জিয়ার জামিন ২২ জুলাই পর্যন্ত বাড়ল

0

সিটি নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২২ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য একই দিন ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এদিন মামলার যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডি ওয়ারেন্ট পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি।

অপরদিকে খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.