চট্টগ্রামে আন্তঃ ব্যাটালিয়ান হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিটি নিউজ,চট্টগ্রাম : আট বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চট্টগ্রাম এর সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ-পূর্ব রিজিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ এর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৮ গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আজ ২৬ সেপ্টেম্বর সমাপ্ত হয়। এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে কর্নেল গাজী মো. আহসান-উজ-জামান, এসপিপি, জি, রিজিয়নাল কমান্ডার দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম উপস্থিত থেকে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা নৈপুন্যতার সাথে খেলা প্রদর্শন করে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সিপাহী সাইমুম শ্রেষ্ঠ নবীন খেলোয়ার এবং ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কাজী বায়েজিদ শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়ার হিসেবে বিবেচিত হয়েছে।
চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৮ এর চূড়ান্ত খেলায় ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন এবং ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় কর্নেল গাজী আহসান-উজ-জামান বলেন, সৈনিক জীবনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মধ্যদিয়েই শিখতে হবে কিভাবে শত্রুকে পরাজয় ঘটাতে হয়। খেলাধুলার মধ্যদিয়ে আরো শিখতে হবে শৃঙ্খলাবোধ। শৃঙ্খলা জীবনের সর্বক্ষেত্রে এক অমূল্য সম্পদ, আর খেলাধুলা মানব জীবনে সুষম শৃঙ্খলার দৃঢ় ভিত্তি রচনা করতে পালন করে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা। যুদ্ধ আনে ধ্বংস আর ক্রীড়া বয়ে আনে শান্তি, মানুষের মনে যোগায় সৌর্যদীপ্ত, সহনশীলতা ও দৃঢ়তা।
