তেলের দাম নিয়ে সরকার-বিশ্বব্যাংকের মতপার্থক্য

0

অর্থবাণিজ্য ডেস্ক : জ্বালানি তেলের দাম সংক্রান্ত বিষয়ে মতপার্থক্য থাকায় বিশ্বব্যাংকের বাজেট সহায়তা নিয়ে সংশয় আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার দুপুরে পরিকল্পনা কমিশনের অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের আঞ্চলিক সহ-সভাপতি অ্যানেট ডিক্সসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের মতপার্থক্য রয়েছে। এ কারণে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা সংশয়ের মধ্যে আছে। তারা আমাদের তেলের দামের বিষয়টি সমন্বয়ের তাগিদ দিয়েছে। আমরা আলোচনা করে যাচ্ছি। পেরুর লিমায় বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

তেল দামের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তেলের দামের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, দেরি হবে। তারা (বিশ্বব্যাংক) তেলের দামের সামঞ্জস্যতা চাইছে। আমরাও তেলের দাম কমাতে চাই তবে হঠাৎ করে এখনই হবে না।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, লিমায় সম্মেলনে আইডিএ প্লাস নিয়ে আলোচনা হবে। এটাতে সার্ভিস একটু বেশি হলেও আমাদের জন্য ভাল হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.