শফী হুজুরের জানাজার আগেই হেফাজত’র সম্মেলনের ডাক বাবু নগরী’র
সিটি নিউজঃ একদিকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমীর আল্লামা শফী হুজুরের নামাজে জানাজার তোড়জোড়। অন্যদিকে চলছে হেফাজতের কর্তৃৃত্ব নিয়ে। আল্লামা হুজুরের নামাজের জানাজা ও দাফনের আগেই হেফজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাকার ঘোষণা দেন। মাদ্রাসার মসজিদের মাইকে আজ শনিবার তিনি এ ঘোষণা দেন।
ঘোষণায় তিনি বলেন, আল্লামা শফী হুজুর আমাদের মুরুব্বি। আমরা উনার জন্য দোয়া করছি। আর আপনারা জানেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিরোধ নাই। আল্লামা শফী হুজুরের মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদটি শূন্য হয়ে যায়। আমরা হুজুরের (আল্লামা শফী) জানাজা-দাফন শেষ করে দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাক দিবো। সম্মেলনে আমরা সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলামের আমির নির্বাচন করবো।
নামাজে জানাজায় উপস্থিত অনেকেই তখন উম্মা প্রকাশ করে বলেছেন, হুজুরের এখনো জানাজ দাফন শেষ হয়নি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কর্তৃত্ব নিয়ে।
উল্লেখ্য, গত ২০১০ সালের ১৯ জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। আহমদ শফী এর প্রতিষ্ঠাতা আমির মনোনীত হন।
২০১১ সালে তার নেতৃত্বেই ‘নারী উন্নয়ন নীতিমালার বিরুদ্ধে’ চট্টগ্রামে কর্মসূচি পালন করে সংগঠনটি। তখন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ঢাকায় আন্দোলন হয়।
