চট্রগ্রামে ‘রবি ফাস্ট বোলার হান্ট’ শুরু

0

স্পোর্টস, চট্রগ্রাম : সারাদেশ থেকে সম্ভাবনাময় পেসারদের জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের টাইটেল স্পন্সর ‘রবি’ যৌথভাবে ‘রবি’ ফাস্ট বোলার হান্ট নামের প্রোগ্রাম পরিচালনা করছে।

রবিবার সকালে এম এ আজিজ স্টেডিয়াম এ ‘রবি’ ফাস্ট বোলার হান্ট প্রোগ্রামের অংশ নিতে এসেছিল চট্টগ্রাম অঞ্চলের সহস্রাধিক তরুণ-তরুণী।

বেলুন উড়িয়ে ‘রবি’ ফাস্ট বোলার হান্ট ‘ এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় রবি’র চীফ অপারেশন অফিসার মাহতাব উদ্দিন ও জাতীয় দলের পেসার সফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

রবি’র চীফ অপারেশন অফিসার মাহতাব উদ্দিন বলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে উদীয়মানদের বাছাই করতে মোবাইল ফোন অপারেটর রবি এ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে দেশের ৬৪ টি জেলা থেকে ৬৪ জনকে প্রথমিকভাবে বাছাই করা হবে। সেখান থেকে বিভিন্ন যাচাই বাছাইয়ের পর ১২ জনের একটি দল নির্বাচন করে প্রশিক্ষন দেয়া হবে।

এর মধ্যে কেউ চান মাশরাফির মতো দলে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে। কেউ চান মোস্তাফিজের মতো বিস্ময় বালক হয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিতে।

আয়োজকরা জানান, ‘রবি’ ফাস্ট বোলার হান্ট কর্মসূচীতে অংশগ্রহণের জন্য অনলাইনে ফরম পূরন করেছেন সহস্রাধিক তরুণ-তরুণী।
রবিবার ভোর থেকেই নিজদের প্রমাণ করতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে তাদের। লাইনে অপেক্ষামানদের মধ্য থেকে ছেলেদের ক্ষেত্রে ৫.৬ ফুট ও মেয়েদের মধ্যে ৫ ফুট উচ্চতাসম্পন্ন ফরম পূরণকৃতদেরকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে গতি পরীক্ষার জন্য।
সরেজমিনে দেখা গেছে, এম এ আজিজ স্টেডিয়ামে স্পিড মেশিনে তরুণ তরুণীরা একের পর এক নিজদের গতির পরীক্ষা দিয়ে যাচ্ছেন। আর সেখানে উপস্থিত বিশেষজ্ঞ ও বিসিবির কর্মকর্তারা তাদের গতি ও বেলিং এ্যাকশান পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন।
এদিকে পিছিয়ে ছিলেন না মেয়েরা। চট্টগ্রামে অঞ্চলের প্রায় কুড়ি জন মেয়ে অংশ নিয়েছেন এ ফাস্ট বোলার হান্ট প্রোগ্রামে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.