অর্থ ও বাণিজ্য : বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর লক্ষে বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। চিমিয়াও ফান সাংবাদিকদের বলেন, আঞ্চলিক যোগাযোগের উন্নয়নে বিশ্বব্যাংক ১২০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বোর্ড সভায় ঋণদানের বিষয়টি অনুমোদন পেলে, অর্থ সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে। বিশ্বব্যাংক বাংলাদেশে আরও বিনিয়োগ করবে উল্লেখ করে কান্ট্রি ডিরেক্টর বলেন, খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
