সীতাকুণ্ডে তাহের-মঞ্জু কলেজের অনুষ্ঠানিক যাত্রা

0
সীতাকুণ্ড প্রতিনিধি::আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। শিক্ষার্থীদের অধ্যায়নের মাধ্যমে ভাল ফলাফল করে অভিভাবকদের মুখ উজ্জ্বল করতে হবে। তারাই একদিন বড় হয়ে উন্নত জাতি ও দেশ গড়ার কাজে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। আর অত্র এলাকার শিক্ষা বিস্তারে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
আজ সোমবার(১০ জুলাই) সকালে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাট তাহের-মঞ্জু কলেজের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম একথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছোট দারোগার হাট তাহের-মঞ্জু কলেজের অধ্যক্ষ সাইফুউদ্দিন মাহমুদ। কলেজ মিলনায়তনে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েরফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলমের সভাপতিত্বে এবং অধ্যাপক লায়লা নাজনীন রব ও অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যন আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী।
এছাড়া বক্তব্য রাখেন- আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, অধ্যাপক আবু ছগীর, অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর,বারৈঢায়ালা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নুরুল মোস্তফা, বারৈঢায়ালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাসুম, তাহের-মঞ্জু কলেজের অধ্যাপক এ, কে, এম শাহনেওয়াজ এবং নবাগতগত শিক্ষার্থীদের পক্ষে মো. আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজ্ঞান বিভাগের ৪ জন শিক্ষার্থীকে বিনামূল্য বই বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও কলেজ প্রতিষ্ঠাতা মনজুর আলম।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.