নিজস্ব প্রতিবেদক::চন্দনাইশের সাতবাড়িয়ায় ৩ নভেম্বর শুক্রবার মরহুম আলহাজ্ব আবদুস সালাম স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এবারের পরীক্ষার মধ্যদিয়ে শিক্ষায় উৎসাহমূলক এ প্রতিযোগিতার যুগপূর্তি হয়।
উপজেলার ৬৮ বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রায় ৪০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন বৃত্তির পৃষ্ঠপোষক আলহাজ্ব ডা. কুতুব উদ্দীন, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আবছার, পরীক্ষা কমিটির সভাপতি আব্দুল হাই চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি আজিজুল হক চৌধুরী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, পরীক্ষার সচিব এনামুল হক খান, কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আয়ুব আলী, মাস্টার জালাল আহমদ, আলহাজ্ব ছফির উল¬াহ্, অজিত কান্তি দে, মু. জহুুরুল আলম, এমরান বেগ, সুমন সরকার, বিমল দাশ, কামাল উদ্দীন, রিপন দাশগুপ্ত, মাহবুব আলম, মো. মাহফুজুল হক রোমেল, সিরাজুল ইসলাম, মিসেস কানিজ ফাতেমা, শ্রাবণী বড়ুয়া প্রমুখ।
রচনামূলক ও নৈর্ব্যক্তিক সমন্বিত পদ্ধতিতে গৃহীত বহুবিষয়ের একমাত্র পরীক্ষার উত্তরপত্র একইদিন মূল্যায়ন ও নিরীক্ষা করে ফল প্রকাশ করা হয়। পরবর্তীতে নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের পূর্বঘোষণার মাধ্যমে বিদ্যালয় সমুহের মৌলিক বা বার্ষিক পরীক্ষার পর জৌলুসপূর্ণ অনুষ্ঠানে সনদপত্র, পুরস্কার ও বৃত্তি প্রদান করা হবে।
