সিটিনিউজ ডেস্ক :: পণ্যে ভেজাল পাওয়ার অভিযোগে দুই মামলায় সুপারশপ আগোরার মালিক নিয়াজ রহিমকে ২ বছরের সাজা দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ দণ্ড ঘোষণা করা হয়।
খাদ্য আদালতের প্রসিকিউশন কর্মকর্তা ফকরুদ্দীন মোল্লা জানান, খাদ্য আদালতের বিচারক মাহবুবে সোবহান বৃহস্পতিবার পৃথক দুই মামলায় নিয়াজ রহিমকে এক বছর ধরে করাদণ্ডাদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালে ভেজাল খাদ্য রাখার অভিযোগে সুপারশপ আগোরার মালিক নিয়াজের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। আসামিপক্ষ উচ্চ আদালতে গেলেও তাদের বিপক্ষে রায় দেয়া হয়। পরে আজ মামলার শুনানির শেষে এ রায় দেয়া হয়।
