চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশের বরমা কাজীবাড়ি ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত কাজীবাড়ি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০১৮ গতকাল শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মো. মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর। উদ্বোধক ছিলেন বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির দাতা সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ইউপি মেম্বার হাজী নওশা মিয়া, সংগঠক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হারুন, ডা. দেবাশীষ ধর রঘু, সমাজসেবক মহিউদ্দীন, জায়েদ বিন আলী জনি, রফিকুল হাসান দিপু ও হেলাল উদ্দিন সওদাগর।
আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন কাজী খালেদ, মো. হাসান, সানিম, ইরফান, তানভীর, সাইদ, ইমন, মাহমুদ, অহিদ প্রমুখ।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চন্দনাইশ দেশপ্রেমিক ফুটবল একাদশ এবং আনোয়ারা জহির আহমদ ফুটবল একাডেমি। অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার টিটন দাশ ও মোহাম্মাদ তানভীর। খেলা পরিচালনা করেন নাছির উদ্দিন। সহকারী পরিচালক (রেফারি) ছিলেন মো. তৌহিদ ও সুজন।
নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হওয়ায় খেলা ট্রাই বেকারে গড়ায়। এতে চন্দনাইশ দেশপ্রেমিক ফুটবল একাদশ। ২-১ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের সাইফুল ইসলাম রিকু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
