আফগানিস্তানে আবারও হামলা নিহত ৫ সেনা সদস্য

0

আন্তর্জাতিক ডেস্ক, সিটি নিউজঃ আফগানিস্তানে আবারও হামলা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় ৫ সেনা সদস্য নিহত হয়েছে। একটি মিলিটারি একাডেমীর কাছেই ওই সেনা ঘাঁটি অবস্থিত।আই এস আই এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবদ মাধ্যমকে জানিয়েছেন, ওই হামলার ঘটনায় আরও ১০ আফগান সেনা গুরুতর আহত হয়েছেন। ওই মুখপাত্র আরও জানিয়েছেন, পাঁচ জঙ্গি ওই হামলা চালিয়েছে। এদের মধ্যে চারজনই সেনাদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন এবং বাকি একজনকে আটক করা হয়েছে।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মুখপত্র আমাক নিউজ এজেন্সির এক খবরে জানানো হয়েছে, আইএস যোদ্ধারা ওই হামলা চালিয়েছে। আজ স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটা থেকে গোলাগুলি শুরু হয়। প্রথম এক ঘণ্টায় ভারী বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এরপর থেমে থেমে গোলাগুলি চলে।

গত কয়েকদিনের মধ্যে আফগানিস্তানে কয়েক দফা হামলার ঘটনা ঘটল। গত শনিবার শহরের সিটি সেন্টারের কাছে শক্তিশালী গাড়ি বোমা হামলা চালায় তালেবান গোষ্ঠী। বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে চালানো ওই হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে আইএস এবং তালেবান জঙ্গিরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দাওলাত ওয়াইজিরি জানান, দুই হামলাকারী নিজেদের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরন ঘটিয়ে আত্মঘাতী হয়ে এ হামলা চালিয়েছে। আরও ২জন নিরাপত্তা বাহিনীল গুলিতে নিহত হয়েছে এবং বাকি ১জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪টি একে-৪৭এস, একটি আত্মঘাতী পোশাক এবং একটি রকেট লঞ্চার পাওয়া গেছে।খবর বিবিসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.