মাশরাফি ওমরাহ পালনে যাচ্ছেন

0

সিটি নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মরতুজা ওমরাহ হজ্ব পালনে যাচ্ছেন। আজ সোমবার (২৯ জানুয়ারী) রাতে সৌদি আরবের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।

দুইদিন আগেই শেষ হলো ত্রিদেশীয় সিরিজ। ফাইনালে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে চতুর্থবারের মতো খালি হাতে ফিরতে হয় টাইগারদের। সামনে দীর্ঘ সময়  কোনো ম্যাচ নেই। তাই এই ফাঁকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ সোমবার রাতে ঢাকা ছাড়বেন ওয়ানডে অধিনায়ক।

রোববার রাতে সাংবাদিকদের কথা বললেও মাশরাফি ওমরাহ করতে যাবার বিষয়টি পাশ কাটিয়ে যাবার চেষ্টা করেন। ওমরাহ করতে যাওয়া মানে পুণ্য করতে যাওয়া। ঢাক-ঢোল পিটিয়ে যাবার ও করার মত কাজ নয়। এটা একটা ধর্মীয় সংস্কার। সেই ধর্মীয় আচার ও কর্ম যতটা সম্ভব নিরবে-নিভৃতে করাই উত্তম। আমিও আল্লাহর ওয়াস্তে যেতে মনস্থির করেছি। আল্লাহ ভরসা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.