চট্রগ্রামে আজকের বাজার দর: রসুনে আগুন

0

জুয়েল, সিটিনিউজবিডি : ফাগুনে সবজির বাজার ভালই চলছে। বাজারে এখন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে তাই দামও কম। বাজারে অধিকাংশ সবজিই পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ টাকায়।তবে আন্তর্জাতিক বাজারে রসুনের দাম বাড়ায় কেজি প্রতি ১০ টাকা বেড়েছে রসুনের দাম। কিন্তু সেই অনুপাতে কমে এসেছে পিঁয়াজের দাম।

বাজারে দেখা গেছে প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর আমদানি করা ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে।শুক্রবার নগরীর বেশ কিছু পাইকারি বাজার পরিদর্শনে এসব তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীদের অভিযোগ চীনা রসুনের দাম অনেক দিন ধরে চড়া থাকায় লোকসানে পড়ার ভয়ে আমদানিকারকেরা আমদানি কমিয়ে দিয়েছেন। এ কারণে বাজারে রসুনের সরবরাহ কম, তাই দামও বেশি।তবে দেশি নতুন রসুনের সরবরাহ বাড়লে আগামী দুই সপ্তাহের মধ্যে দাম কমে আসবে।

এদিকে নগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেথা গেছে, প্রতিকেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়, লাল গোল আলু ৩০ থেকে ৩২, বেগুন জাত ভেদে ২০ থেকে ৩০, টমেটো ১০ থেকে ১৫, আলু ১২ থেকে ১৮, গাজর ১৫ থেকে ২০, মুলা ১০ থেকে ১৫, শসা ২০ থেকে ৩৫, পেঁপে ২০ থেকে ২৫, শিম ২৫ থেকে ৩০, বরবটি ৫০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, করলা ৪৫ থেকে ৫৫, শিমের বিচি ৫০ থেকে ৭০, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০, মিষ্টি কুমড়া ২০ টাকা।

মাছের বাজারে রুই মাছে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৭০(মান ভেদে) , কাতলা মাছ ২২০ থেকে সাড়ে ৩ শ’, সিলভার কার্প ১৬০ থেকে ১৮০, পাঙ্গাস ১৪০ থেকে ১৭০, ফার্মের কৈ ২শ’ থেকে ২২০, তেলাপিয়া ১৪০ থেকে ১৫০, জীবিত তেলাপিয়া ১৮০ থেকে ২২০, সরপুঁটি ২২০ থেকে ২৬০, চিতল মাছ ৪৮০ থেকে ৫শ’, দেশি শিং মাছ ছোট বড় ভেদে সাড়ে ৫শ’ থেকে ৭শ’, মাগুর সাড়ে ৬শ’ থেকে ৭শ’, কৈ মাছ ৪শ’ থেকে সাড়ে ৫শ, শোল মাছ ৪শ’ থেকে সাড়ে ৫শ’, বোয়াল মাছ ৪শ’ থেকে ৫শ’, টাকি মাছ ৩৮০ থেকে ৪শ’ টাকা।

মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়, যা দিন দশেক আগেও ছিল ১৩৫-১৪০ টাকা। সেই সঙ্গে বেড়েছে মুরগির ডিমের দামও।

………….জিএস / সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.